আমস্টারডাম শহর সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিণত হয়েছিল এক মিলনমেলায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমস্টারডাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। প্রবাসের মাটিতে হলেও দিনটি যেন স্মরণ করিয়ে দিচ্ছিল দলের দীর্ঘ সংগ্রাম, গৌরবময় ইতিহাস আর গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস বিএনপির প্রধান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন— “মাত্র গুটি কয়েক চক্রান্তকারী ও সুবিধাবাদীদের জন্য নেদারল্যান্ড বিএনপি আজ দুই ভাগে বিভক্ত। দীর্ঘদিন যাবত এখানে কোনো সাংগঠনিক কাজ হচ্ছে না। ২০১৬ সালের পর থেকে নতুন কোনো কমিটি হয়নি। এই স্থবিরতা ভেঙে জাতীয়তাবাদী চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নেদারল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন, গ্রোনিঙ্গেন বিএনপির আহ্বায়ক জুয়েল ফারুক খন্দকার এবং নেদারল্যান্ডস বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম বাবু। বক্তারা দলের ঐতিহ্য ও সংগ্রামী যাত্রার কথা স্মরণ করে প্রবাসে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন আমস্টারডাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মোস্তাক এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মতিন মোল্লা।

প্রবাসী বিএনপি নেতাকর্মীদের আনন্দঘন উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মোস্তফা হোসাইন, আবুল কাশেম, মান্নাফ জামাল, শপ্না চৌধুরী, লিংকন ভূঁইয়া, মোঃ নাসিম, বাবুল তালুকদার, মিরাজুল হক, মোঃ নাহিম, মোঃ ইমন, মোঃ রাহান, মোঃ আরিফ, মোসলেহ উদ্দীন, মোঃ বেলাল হোসেন, যুব নেতা সাকিব হাসান, রুবেল ঘোষ, ছাত্রদল নেতা জাহিদ হাসানসহ আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও উদ্দীপনা। নেতাকর্মীদের কণ্ঠে উচ্চারিত হয় ভবিষ্যতের অঙ্গীকার— গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রবাস থেকেও তারা থাকবেন একাত্ম ও দৃঢ় প্রতিজ্ঞ।


